Image description

ক্ষমতায় গেলে ফরিদপুরকে একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে ঘোষণার দাবি পূরণ করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুরে দেওয়া এক বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। তারেক রহমান বলেন, ফরিদপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের এই দাবি যৌক্তিক এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের জন্য তা বাস্তবায়ন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের দাবি ও আঞ্চলিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সুষ্ঠু ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় এলে ফরিদপুর বিভাগ গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

মানবকণ্ঠ/আরআই