Image description

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি, যার সুফল জনগণ পাবে। বুধবার বিকেলে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে এক সভায় এ কথা বলেন তিনি।

জুবাইদা রহমান আরও বলেন, ‘সুন্দর, সমতাভিত্তিক রাষ্ট্র গড়তে কাজ করবে বিএনপি।’

এই মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘শ্রমজীবী মানুষদের যা প্রত্যাশা, বিএনপি তার চেয়েও বেশি দেবে।’

একটি কমিটি গঠন করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতি দুই বছর পরপর সে কমিটি শ্রমিকদের মজুরি নির্ধারণে কাজ করবে।’

এ সময় জামায়াতে ইসলামীর সমালোচনা করে নজরুল ইসলাম বলেন, ‘তারা বিএনপির ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড নিয়ে সমালোচনা করলেও এখন তারাই স্মার্ট কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। তারেক রহমানের বাস নিয়ে সমালোচনা করেছে, অথচ এখন তারা নিজেই সবুজ বাসে চলে।’