ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম প্রহরে ভোট দিয়েছেন জামায়াত জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মো. মামুনুল হক। তিনি বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮:১০ মিনিটে মোহাম্মদপুর সাত মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ সকাল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। উৎসুক ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করছেন, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে নিয়োজিত রয়েছেন।
ঢাকা-১৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৮,৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯,৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮,৯৭১ জন, এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন।
এই আসনে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলো:
ধানের শীষ প্রতীকে: বিএনপি মনোনীত ববি হাজ্জাজ
ট্রাক প্রতীকে: গণঅধিকার পরিষদের মিজানুর রহমান
কলস প্রতীকে: স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা
রকেট প্রতীকে: বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি’র মো. শাহাবুদ্দিন
মই প্রতীকে: সমাজতান্ত্রিক দল-বাসদ’র মো. খালেকুজ্জামান
হারিকেন প্রতীকে: বাংলাদেশ মুসলিম লীগ’র শাহরিয়ার ইফতেখার
আপেল প্রতীকে: ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’র ফাতেমা আক্তার মুনিয়া
ঘুড়ি প্রতীকে: স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলাম
মানবকণ্ঠ/আরআই




Comments