বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসনে বিপুল ব্যবধানে জয়ী হতে যাচ্ছেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১৫০টি কেন্দ্রের প্রতিটিতেই তিনি এগিয়ে রয়েছেন।
বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬৭টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৩২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৩৮ হাজার ৩৫৬ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল হক জানান, বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ২৯ জন। এ আসনে ভোট পড়েছে ৭১ দশমিক ৩৪ শতাংশ। এখানে তারেক রহমানের বিপরীতে আরও চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
বিএনপি নেতা মাফতুন আহম্মেদ রুবেল বলেন, দলীয় এজেন্টদের মাধ্যমে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, তারেক রহমান ১৫০টি কেন্দ্রেই জয় পেয়েছেন। তবে চূড়ান্ত ফলাফলের জন্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments