বরিশাল-৫ (সিটি করপোরেশন ও সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীমকে হারিয়ে বেসরকারীভাবে বিজয়ী নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে মজিবর পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬ ভোট।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফয়জুল করীম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৯৩ হাজার ২শ ১৬ ভোট। আসনের ১৭৬টি কেন্দ্রের ভোট গণনা শেষে বিজয়ী ঘোষণা করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
এবারের নির্বাচনে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের রায় প্রদান করেন।




Comments