Image description

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ। তিনি সবমিলিয়ে ভোট পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী নাজমুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।

দুজনের ভোটের ব্যবধান ৫৫ হাজার ৭০৭। আবু সাঈদ চাঁদ পোস্টাল ব্যালটে ১ হাজার ৩১৩ ও নাজমুল হক ১ হাজার ৫০৫ ভোট পেয়েছেন। নির্বাচিত আবু সাঈদ চাঁদ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক।

মানবকণ্ঠ/ডিআর