Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনের প্রাথমিক ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর প্রার্থী সাইফুল আলম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে ফল ঘোষণা করেন ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি–এর সাধারণ সম্পাদক ‘কোদাল’ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। অর্থাৎ, বিএনপি জোট সমর্থিত প্রার্থী সাইফুল হকের তুলনায় ২২ হাজার ১৮০ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেন সাইফুল আলম।

একই আসনে তৃতীয় অবস্থানে থাকা স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব ‘ফুটবল’ প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৮৬৯ ভোট। ফলে এই আসনে তিনজন ‘সাইফুল’ প্রার্থীর অংশগ্রহণে ব্যতিক্রমধর্মী লড়াইয়ের সৃষ্টি হয়।

উল্লেখ্য, ঢাকা-১২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৩২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩৪৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৮ হাজার ৯৬৮ জন।

মানবকণ্ঠ/আরআই