ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী মো. নাছির চৌধুরী।
এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর প্রার্থী মোহাম্মদ শিশির মনির, যিনি পরাজিত হয়েছেন।
তবে নির্বাচনে হারের পরও ভিন্ন বার্তা দিয়েছেন শিশির মনির। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি ফুল ও মিষ্টি নিয়ে বিজয়ী প্রার্থী নাছির চৌধুরীর বাড়িতে যান।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লেখেন, “নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠুক।”
রাজনৈতিক অঙ্গনে এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকেই।
মানবকণ্ঠ/আরআই




Comments