বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার ইফতারের আগে ঢাকার আগারগাঁও এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের উপকমিটির ২০-২৫ জন নেতাকর্মী।
ঢাকার রমনা কালিমন্দিরে খাদ্য সামগ্রী বিতরণ করেন মন্দির কমিটির সাবেক সভাপতি উৎপল সাহা। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা রাজধানীর একটি রেস্টুরেন্টে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।




Comments