আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক প্রার্থীদের নাম ও প্রতীক সম্বলিত ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্রে জানা গেছে, রোববার (১ ফেব্রুয়ারি) প্রথম দফায় ১৩টি জেলায় এবং সোমবার (২ ফেব্রুয়ারি) দ্বিতীয় দফায় আরও ৮টি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে।
প্রথম দফার জেলাগুলো হলো: মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, মৌলভীবাজার, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি।
দ্বিতীয় দফার জেলাগুলো হলো: হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা।
ইসি জানিয়েছে, ঢাকা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ধাপে ধাপে ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। ভোটের আগে এসব সরঞ্জাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকবে এবং ভোটের দিন প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments