Image description

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ায় জরুরি ভার্চুয়াল বোর্ড সভা ডেকেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার (২ ফেব্রুয়ারি) এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার।

গ্রুপ পর্বের বহুল আলোচিত ভারত–পাকিস্তান ম্যাচটি আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ শ্রীলঙ্কায় হওয়ার কথা। তবে রোববার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে জানায়, দল টুর্নামেন্টে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আইসিসি জানিয়েছে, এখনো তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় রয়েছে। তবে প্রাথমিক প্রতিক্রিয়ায় সংস্থাটি গভীর উদ্বেগ প্রকাশ করে জানায়, বেছে বেছে ম্যাচ বয়কট করা আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার নীতির পরিপন্থী।

সূত্র জানায়, আসন্ন বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা হতে পারে। সম্ভাব্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে—বড় অঙ্কের আর্থিক জরিমানা, ভবিষ্যৎ আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণে নিষেধাজ্ঞা, দ্বিপাক্ষিক সিরিজ সীমিত করা এবং পাকিস্তান সুপার লিগে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে বিধিনিষেধ।

এ ছাড়া ম্যাচ বয়কটের ফলে সম্প্রচারক ও বাণিজ্যিক অংশীদারদের যে আর্থিক ক্ষতি হবে, তার ক্ষতিপূরণও পিসিবিকে দিতে হতে পারে বলে আলোচনা চলছে।

মানবকণ্ঠ/আরআই