আজকের দিন একসময় হয়ে ওঠে আগামীর ইতিহাস। সময়ের স্রোতে আজকের ঘটনাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মরণীয় হয়ে থাকে। ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, পাশাপাশি আলোচিত ও সমালোচিত ব্যক্তিদের জন্ম ও মৃত্যুকে স্মরণ করতেই আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসে আজকের এই দিনে’।
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬
ঘটনাবলি
১৮৩০ - লন্ডন সম্মেলনে ফ্রান্স, রাশিয়া ও ব্রিটেনের তত্ত্বাবধানে গ্রিস স্বাধীনতা ঘোষণা করে।
১৮৫৫ - লর্ড ডালহৌসি হাওড়া-বর্ধমান রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
১৯১৩ - বুলগেরিয়া-তুরস্ক যুদ্ধ শুরু।
১৯১৭ - যুক্তরাষ্ট্র ও জার্মানির কূটনৈতিক সম্পর্ক ছিন্ন।
১৯১৯ - লিগ অব নেশনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত।
১৯২৫ - অবিভক্ত ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন সার্ভিস চালু।
১৯২৭ - হেমেন্দ্রপ্রসাদ ঘোষ ও পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় বসুমতী পত্রিকা প্রথম প্রকাশ।
১৯২৮ - সাইমন কমিশন ভারতে এলে গণবিক্ষোভ ও ধর্মঘট শুরু।
১৯৩০ - ভিয়েতনামে কমিউনিস্ট পার্টি গঠিত।
১৯৩১ - নিউজিল্যান্ডের হকস উপসাগরে ভূমিকম্পে ২৫৬ জন নিহত।
১৯৪৩ - কলকাতা ও হাওড়ার সংযোগকারী রবীন্দ্র সেতু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
১৯৪৫ - মিত্রশক্তির এক হাজার বোমারুবিমান দিনের আলোয় বার্লিনে বোমাবর্ষণ করে।
১৯৬৬ - সোভিয়েত যান লুনা-এ চাঁদে পৌঁছে এবং টিভিতে ছবি পাঠায়।
১৯৬৯ - মোজাম্বিক ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের প্রেসিডেন্ট ড. এদুয়ার্দো মোন্ডলেন তাঞ্জানিয়ায় টাইম বোমায় নিহত হয়।
১৯৬৯ - ইয়াসির আরাফাতকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।
১৯৭৭ - ইথিওপিয়ার রাষ্ট্রপ্রধান জেনারেল তারাফি বান্টি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
১৯৭৯ - শাহ শাসনের বিরুদ্ধে ইরানের জনগণের সংগ্রাম আরও তীব্র হয়ে ওঠে।
১৯৮৯ - প্যারাগুয়েতে সামরিক অভ্যুত্থান ঘটে।
১৯৯৬ - চীনের লিজিয়াংয়ে ভূমিকম্পে ২১০ জন নিহত।
১৯৯৭ - বিধ্বংসী অগ্নিকাণ্ডে কলকাতা পুস্তকমেলা ভস্মীভূত।
২০০৭ - বাগদাদে একটি মার্কেটে বোমা বিস্ফোরণে ১৩৫ জন নিহত ও ৩৩৯ জন আহত।
জন্ম
১৮০৯ - জার্মানির বিখ্যাত সুরস্রষ্টা এবং সংগীতবিদ ফিলিক্স মেনডেলসন বার্থোলডি।
১৮৭৩ - অতীন্দ্রনাথ বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী বাঙালি বিপ্লবী।
১৮৭৩ - প্রভাতকুমার মুখোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক।
১৮৮৩ - ঊর্মিলা দেবী, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী নেত্রী ও লেখিকা।
১৮৮৩ - চিত্রশিল্পী নন্দলাল বসু।
১৯০৯ - ভারতীয় নারী স্বাধীনতাসংগ্রামী সুহাসিনী গঙ্গোপাধ্যায়।
১৯৩৬ - বব সিম্পসন, অস্ট্রেলীয় ক্রিকেটার ও কোচ।
১৯৬০ - ইওয়াখিম ল্যোভ, জার্মান ফুটবলার ও ম্যানেজার।
১৯৬৩ - রঘুরাম রাজন, ভারতীয় অর্থনীতিবিদ।
১৯৬৬ - ড্যানি মরিসন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও ক্রীড়া ভাষ্যকার।
১৯৭৬ - ইসলা ফিশার, ওমানি-অস্ট্রেলীয় অভিনেত্রী।
মৃত্যু
১৪৬৮ - মুদ্রণ শিল্পের জার্মান পুরোধা ইওহান গুটেনবার্গ।
১৯২৪ - উড্রো উইলসন, যুক্তরাষ্ট্রের ২৮তম প্রেসিডেন্ট।
১৯৬৫ - ফুটবল জাদুকর আবদুস সামাদ।
১৯৭৬ - বিপ্লবী ও কৃষক নেতা জিতেন ঘোষ।
২০০০ - ওস্তাদ আল্লারাখা, বিখ্যাত ভারতীয় তবলা বাদক।
২০১২ - ভারতীয় চলচ্চিত্রকার, রাইটার রাজ কানওয়ারা।




Comments