Image description

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা অভিযোগ করেছেন, ভোটকেন্দ্রে তার ফুটবল মার্কার পোলিং এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। তিনি বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে খিলগাঁও মডেল কলেজ কেন্দ্র পরিদর্শনকালে এ অভিযোগ করেন।

তাসনিম জারা বলেন, “বিভিন্ন কেন্দ্রে নানা অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বা বের করে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, আপনারা তো এখানের ভোটার না। আবার পুরুষ কেন্দ্রে নারী এজেন্ট বলে বের করে দেওয়া হচ্ছে। এইভাবে হেনস্থা করা হচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, “কেউ বলছে, ফোন নিয়ে ঢোকা যাবে না। অথচ ভোটকেন্দ্রে ফোন নিয়ে ঢোকা যাবে, শুধু ব্যবহার করা যাবে না। সুষ্ঠু প্রক্রিয়া কীভাবে হবে?” তাসনিম জারা দাবি করেন, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এদিন সকাল ৮টা ৪০ মিনিটে **তালতলায প্রাইম স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রে নিজের ভোট দেন তাসনিম জারা। যদিও তিনি ঢাকা-৯ আসনের প্রার্থী, নিজ ভোট কেন্দ্র ঢাকা-১১ হওয়ায় নিজের প্রতীকে ভোট দিতে পারেননি।

ঢাকা-৯ আসনে বিএনপির হাবিবুর রশীদ হাবিবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাসনিম জারা।

মানবকণ্ঠ/আরআই