Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার কারণ জনগণ বুঝতে পেরেছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পোস্টে তিনি এ মনোভাব প্রকাশ করেন।

জামায়াত আমির লিখেছেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ ছিলো একটি নজিরবিহীন সিদ্ধান্ত। তবে জনগণ চুপ থাকেনি এবং নির্বাচন কমিশন শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, নাগরিকরা সজাগ থাকলে কোনো শক্তি সত্যকে লুকাতে পারে না এবং কোনো কর্তৃপক্ষ জনগণের ইচ্ছাকে উপেক্ষা করতে পারে না।

তিনি বলেছেন, ‘জেন-জি’ প্রজন্মকে ধোঁকা দেওয়া সম্ভব নয়; তারা পর্যবেক্ষণ করে, প্রশ্ন তোলে এবং নিজেদের অবস্থানে অনড় থাকে। সরকার বেছে নেওয়ার সিদ্ধান্ত জনগণের, এবং এই অধিকার রক্ষা করা সকলের দায়িত্ব।

মানবকণ্ঠ/আরআই