Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জয়ী হয়েছে ২০৯টিতে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টিতে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ছয়টি আসন।

ভোটের পর নতুন মন্ত্রিসভা গঠনের অপেক্ষা শুরু হয়েছে। গেজেট প্রকাশের পর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। সরকারের সূত্র জানায়, আগামী ১৬ ফেব্রুয়ারি নতুন সংসদ সদস্যরা শপথ গ্রহণ করতে পারেন। এরপর পরবর্তী দু’দিনের মধ্যে নতুন মন্ত্রিপরিষদ শপথের মাধ্যমে গঠন হবে।

নির্বাচনে সর্বোচ্চ আসনপ্রাপ্ত দলের সংসদ নেতা হবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এটি প্রায় নিশ্চিত।

দ্বিতীয় সর্বাধিক আসন প্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকবেন। তাদের অন্যান্য ভূমিকা এবং কার্যক্রম পরবর্তী সময়ে নির্ধারিত হবে।

মানবকণ্ঠ/আরআই