চলতি ফেব্রুয়ারির প্রথম ১৮ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স। এই সময়ে মোট ২১২ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশীয় মুদ্রায় প্রায় ২৬ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে) হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক–এর মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, গত বছরের একই সময়ে দেশের প্রবাসীরা ১৬৬ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।
এর আগে ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে দেশে ১৮০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ১৬ ফেব্রুয়ারিতেই এসেছিল ১৫ কোটি ২০ লাখ ডলার। পরের দুই দিনে আরও প্রায় ৩০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments