Image description

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকার ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সাক্ষাৎকারে গণ-অভ্যুত্থান-পরবর্তী সরকার গঠন ও অন্তর্বর্তীকালীন সময়ের বিভিন্ন বিষয় উঠে আসে। এ প্রেক্ষিতে শফিকুর রহমান দাবি করেছেন, ‘৫ আগস্ট ২০২৪’-এর ঘটনাবলি নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অনেক তথ্য গোপন করেছেন।

মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে উপস্থিত নেতাদের যা বলা হয়েছিল এবং পরে জাতির উদ্দেশে যা জানানো হয়েছিল বর্তমান বক্তব্যের সঙ্গে তার মিল নেই।

জামায়াত আমিরের ভাষ্য, “কোটি কোটি মানুষ যা শুনেছে, আর এখন যা বলা হচ্ছে তার হিসাব রাষ্ট্রপতিকে দিতে হবে। রাষ্ট্রের সর্বোচ্চ পদ থেকে এ ধরনের অসঙ্গতি গ্রহণযোগ্য নয়।”

মানবকণ্ঠ/আরআই