ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে কর্ণাটক পুলিশ। আটকদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।
পুলিশের দাবি, সন্দেহজনক গতিবিধির কারণে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় নাগরিকত্ব সংক্রান্ত বৈধ নথিপত্র দেখাতে বলা হলে তারা তা প্রদর্শন করতে পারেননি। আটক ব্যক্তিদের মধ্যে শিশু ছাড়া বাকিরা বেঙ্গালুরুতে দীর্ঘদিন ধরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
মঙ্গলবার বিকেলে তাদের হাওড়া-গামী বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস ট্রেনে তুলে পশ্চিমবঙ্গে পাঠানো হয়। হাওড়া স্টেশনে পৌঁছানোর পর তাদের কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় বিস্তারিত জানতে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।
মানবকণ্ঠ/আরআই




Comments