বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতার অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। বুধবার সকালে জামায়াতের প্রতিনিধিদল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দাওয়াতপত্র হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী মোবাইলে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নেন।
প্রধানমন্ত্রী বলেন, “রাজনীতির সকল বিতর্কের স্থান হওয়া উচিত সংসদ।”
জামায়াত নেতারা সমর্থন জানিয়ে বলেন, রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারে, তবে অতীতের মতো নেতিবাচক রাজনীতির পুনরাবৃত্তি যেন না হয়। সরকারকে মূল্যায়নের সময় এখন নয়, এবং জাতি ইতিবাচক পরিবর্তনের জন্য অপেক্ষা করছে।
জামায়াত সেক্রেটারি জেনারেল আশা প্রকাশ করেন, বিরোধীদল ও সরকারি দলের মধ্যে সুন্দর সমন্বয় ও সংহতির মাধ্যমে দেশ এগিয়ে যাবে।
মানবকণ্ঠ/আরআই




Comments