যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর এবার পাল্টা হামলা শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী। ইরান থেকে ছোঁড়া হচ্ছে ক্ষেপণাস্ত্র।
ইসরাইলি সামরিক বাহিনী হামলার বিষয় স্বীকার করে জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলের দিকে ধেয়ে আসার পর শনাক্ত করা হয়েছে। এ কারণে দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে।
এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ‘সাধারণ জনগণকে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে।’
এতে আরও বলা হয়, ‘এই মুহূর্তে ইসরাইলি বিমান বাহিনী হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে আঘাত হানতে কাজ করছে।
সেনাবাহিনী সতর্ক করে বলেছে, ‘ ইসরাইলের প্রতিরক্ষা সম্পূর্ণ নিরাপদ নয়, তাই জনগণের জন্য আইডিএফের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি।’




Comments