Image description

লেবাননে রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ইসরায়েলি হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সোমবার লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির বেশ কয়েকটি শহরে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে এই হামলা চালানো হয়েছে।

আইডিএফ এই তথ্য নিশ্চিত করে বলেছে তারা উত্তর ইসরাইলে হিজবুল্লাহর রকেট হামলারে জবাবে গোষ্ঠীটির লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
 
এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ৫৩টি গ্রাম ও শহরের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। সোমবার (২ মার্চ) সকালে ইসরাইলে হিজবুল্লাহর রকেট হামলা ও ইসরাইলি বাহিনী পাল্টা হামলার মধ্যে এ নির্দেশ দেয়া হয়।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় লেবাননে ইরান সমর্থিত রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর লেবাননে হিজবুল্লাহর স্থাপনাগুলোতে আঘাত হানতে শুরু করেছে ইসরায়েল।