নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিকদের পেশাগত ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) পূর্বাচলের মনোরম পরিবেশে অবস্থিত ‘সি শেল পার্কে’ রূপগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা আলহাজ মমিনুল হক সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ফোরামের উপদেষ্টা হাফিজুর রহমান ও আবু সাঈদ মুন্না, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দেশ টিভির সিনিয়র সাব-এডিটর রুহুল আমিন, অ্যাডভোকেট ইসরাফিল, পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম, সেক্রেটারি রাসেল মাহমুদ, রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সাত্তার আলী সোহেল এবং দৈনিক জনতার নির্বাহী সম্পাদক মো. আলম হোসাইন।
সভায় বক্তারা বলেন, রূপগঞ্জের অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে গড়ে ওঠা পূর্বাচলে কর্মরত সাংবাদিকদের পেশাগত ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে। কর্মব্যস্ততার মাঝে এমন মিলনমেলা সাংবাদিকদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রাসেল আহম্মেদ, জয়নাল আবেদীন জয়, রিয়াজ হোসেন, এমএস ডালিম, আরিফ হোসাইন কনক, রবিউল ইসলাম, মাহবুব আলম প্রিয়, রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মাসুদ করিম, দপ্তর সম্পাদক এমদাদুল হক দুলাল প্রমুখ।
ইফতারের আগে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং রূপগঞ্জের সাংবাদিকদের পেশাগত সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments