টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের বহুল প্রতিক্ষিত হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী এই ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে নিউজিল্যান্ড।
ভারতের ক্রিকেটের জন্য আহমেদাবাদের এই মাঠটি একদিকে যেমন আবেগের, অন্যদিকে তেমনি কষ্টের। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে এই মাঠেই টানা ১০ ম্যাচ জেতার পর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল টিম ইন্ডিয়ার। তিন বছর পর সেই একই ভেন্যুতে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মুকুট জয়ের হাতছানি।
ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ। কিউইদের নিয়ন্ত্রিত বোলিং রুখে দিয়ে বড় সংগ্রহ গড়তে মরিয়া ভারতীয় টপ অর্ডার। গ্যালারি ঠাসা লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।
মানবকণ্ঠ/ডিআর




Comments