মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইরান প্রথমবারের মতো ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
হামলার সময় সাইরেন বেজে ওঠে তেল আবিব ও উত্তরাঞ্চলীয় হাইফা শহরে। বাসিন্দারা আশ্রয় নেওয়ার সময় প্রায় দশ মিনিটের ব্যবধানে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, হামলায় মাথায় আঘাত পাওয়া এক নারীকে মাঝারি অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে রোববারও ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ওই হামলায় অন্তত সাতজন আহত হন।




Comments