রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১ তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন নিয়ন্ত্রণে এসছে। এসময় ভবনটি থেকে আটকে পড়া ১৬ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায়। ১টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে। পরে আরো ৫ টি ইউনিটের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস আরো জানায়, ওই ভবনে আটকেপড়া ১৬ জনকে ফায়ার সার্ভিস কর্তৃক উদ্ধার করেছে।




Comments