সিনা টান করে বলবেন 'বাড়ি টুঙ্গিপাড়া, ভোট দিয়েছি ধানের শীষে' : এমপি জিলানী
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী সম্প্রতি টুঙ্গিপাড়া বাসীদের উদ্দেশ্যে বলেছেন, “আগে টুঙ্গিপাড়াবাসীর মধ্যে এক ধরনের সংশয় ছিল, বাইরে পরিচয় দিয়ে কথা বলতে পারব কি না। কিন্তু নির্বাচন ও বিজয়ের মধ্য দিয়ে সেই শঙ্কা কেটে গেছে। আমি যতদিন আছি, কেউ চোখ রাঙাতে পারবে না। ঢাকাসহ সারা বাংলাদেশে বুক ফুলিয়ে, মাথা উঁচু করে, সিনা টান করে বলবেন আমার বাড়ি টুঙ্গিপাড়া। আমরা ধানের শীষে ভোট দিয়েছি।”
মঙ্গলবার তার পাটগাতীর বাড়িতে টুঙ্গিপাড়া উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
এমপি জিলানী বলেন, “আগে টুঙ্গিপাড়াবাসীর মধ্যে এক ধরনের সংশয় ছিল, বাইরে পরিচয় দিয়ে কথা বলতে পারব কি না। কিন্তু নির্বাচন ও বিজয়ের মধ্য দিয়ে সেই শঙ্কা কেটে গেছে। আমি যতদিন আছি, কেউ চোখ রাঙাতে পারবে না। ঢাকাসহ সারা বাংলাদেশে বুক ফুলিয়ে, মাথা উঁচু করে, সিনা টান করে বলবেন আমার বাড়ি টুঙ্গিপাড়া। আমরা ধানের শীষে ভোট দিয়েছি।”
তিনি আরও বলেন, তিনি মানুষ এবং ভুল হতে পারে। তাই জনগণের প্রতিক্রিয়া ও সমালোচনা গ্রহণের জন্য দরজা সবসময় খোলা। “আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি একটি সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক, দুর্নীতি ও মাদকমুক্ত টুঙ্গিপাড়া গড়তে চাই।”
জিলানী বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি গোপালগঞ্জকে বিশেষভাবে আলাদা দেখবেন না বরং দেশের অন্যান্য জেলার সঙ্গে সমানভাবে উন্নয়ন নিশ্চিত করবেন। এমপি জিলানী সারা গোপালগঞ্জে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সমস্যা শুনছেন।




Comments