যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাঁর ধারণা ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি জীবিত আছেন, তবে তিনি ‘আহত’।
বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সর্বোচ্চ নেতা হিসেবে খামেনির প্রথম ভাষণ প্রকাশিত হওয়ার পর ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিডকে এক সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প।
তিনি বলেন, "আমি মনে করি তিনি সম্ভবত বেঁচে আছেন। আমার মনে হয় তিনি ক্ষতিগ্রস্ত, কিন্তু আমার মনে হয় তিনি সম্ভবত কোনও না কোনওভাবে বেঁচে আছেন।
এই সপ্তাহের শুরুতে সাইপ্রাসে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূত দ্য গার্ডিয়ান সংবাদপত্রকে বলেছিলেন যে খামেনি ২৮শে ফেব্রুয়ারির হামলায় আহত হয়েছেন, যেখানে তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন।
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে তিনি হামলায় আহত হয়েছেন।
গত বুধবার এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, নতুন সর্বোচ্চ নেতা সামান্য আঘাত পেয়েছেন, তবে তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন।




Comments