Image description

সিরিজের দ্বিতীয় ওয়ানডের শুরুতে ব্যাট করতে নেমে ৪৬ বলে ৭৫ রানের আগ্রাসী ব্যাটিং করে পাকিস্তানের মাজ সাদাকাত। তবে তাকে আউট করার মাধ্যমে পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯.২ ওভারে ৩ উইকেটে হারিয়ে ১২২ রান সংগ্রহ করেছে পাকিস্তান। 

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন পাকিস্তানের ওপেনার সাজ সাদাকাত। অন্যদিকে তাকে সঙ্গ দিতে থাকেন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান।

মাত্র ৩১ বলে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন সাদাকাত। আর ওপেনিং জুটিতে আসে ১০৩ রান। ইনিংসের ১৩তম ওভারে সাদাকাতকে আউট করার মাধ্যমে এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। আউট হওয়ার আগে ৭৫ রান করেন সাদাকাত। মাত্র ৪৬ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ছয়টি চার ও পাঁচটি ছয়ে সাজানো।