ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও উপ-নেতার নাম ঘোষণা করে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকারের আদেশক্রমে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
শনিবার (১৪ মার্চ) প্রকাশিত এই গেজেটটি মূলত গত ১২ মার্চ স্বাক্ষরিত ও অনুমোদিত হয়।
গেজেটে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা হিসেবে ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য মো. শফিকুর রহমানকে ‘বিরোধীদলীয় নেতা’ হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন স্পিকার।
একই প্রজ্ঞাপনে কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে ‘বিরোধীদলীয় উপ-নেতা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী, বিরোধীদলীয় নেতা একজন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা ও সুযোগ-সুবিধা এবং বিরোধীদলীয় উপ-নেতা একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন। নবনির্বাচিত এই দুই শীর্ষ নেতাকে নিয়ে এরই মধ্যে সংসদীয় কার্যক্রম ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments