দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সবশেষ পরিস্থিতি প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বর্তমানে দেশের মোট (গ্রস) রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ২২১ দশমিক ৭৮ মিলিয়ন বা ৩৪ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলারে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি 'বিপিএম-৬' অনুসরণ করে বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৫২৮ দশমিক ১৬ মিলিয়ন বা ২৯ দশমিক ৫২ বিলিয়ন মার্কিন ডলারে।
এর আগে গত ১১ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলার। ওই সময় বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। অর্থাৎ কয়েক দিনের ব্যবধানে রিজার্ভের পরিমাণে সামান্য হ্রাস-বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, নিট বা প্রকৃত রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মূলত মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায়গুলো বিয়োগ করলে নিট রিজার্ভের প্রকৃত চিত্র পাওয়া যায়। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ওপর ভিত্তি করে রিজার্ভের এই চিত্র প্রতিনিয়ত ওঠানামা করে।
মানবকণ্ঠ/ডিআর




Comments