ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৮২৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে একটি বড় অংশ প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও ১১১ জন এখনো দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন এই রোগীদের মধ্যে ১২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বা গুরুতর বলে জানানো হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments