Image description

টানা ১৩ দিনের দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রোববার (২৮ মার্চ) বেলা ৩টায় সংসদ ভবনে এই অধিবেশন বসবে।

পবিত্র ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে গত ১৫ মার্চ সংসদ মূলতবি করা হয়েছিল। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে রোববারের বৈঠকটি অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, অধিবেশনের তৃতীয় দিনে মূলত রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এতে সরকারি ও বিরোধী দলের সদস্যরা অংশ নেবেন। এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব এবং জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও সেগুলোর ওপর আলোচনার কর্মসূচি রয়েছে।

সংসদের কার্য উপদেষ্টা কমিটির পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

মানবকণ্ঠ/আরআই