Image description

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) একজন সৈন্য নিহত ও তিনজন আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে, নিহত সৈনিকের নাম সার্জেন্ট মোশে ইৎজাক হাকোহেন কাটজ (২২), তিনি যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের নিউ হ্যাভেনের বাসিন্দা এবং প্যারাট্রুপার্স ব্রিগেডের ৮৯০তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

আহত তিন সেনার অবস্থা মাঝারি এবং চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

আইডিএফ জানিয়েছে, তাঁদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।