Image description

দেশের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনে ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। একই সাথে বর্তমানে এসব জেলায় দায়িত্বরত ১১ জন জেলা প্রশাসককে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকরা হলেন:

১. রাজশাহী: কাজী শহিদুল ইসলাম (উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়)

২. চুয়াডাঙ্গা: লুৎফুন নাহার (স্বরাষ্ট্র মন্ত্রণালয়)

৩. খুলনা: হুরে জান্নাত (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ)

৪. মাদারীপুর: মর্জিনা আক্তার (উপসচিব, অর্থ বিভাগ)

৫. ব্রাহ্মণবাড়িয়া: আবু সাঈদ (উপপরিচালক, সরকারি প্রিন্টিং প্রেস)

৬. চাঁদপুর: আহমেদ জিয়াউর রহমান (জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ)

৭. হবিগঞ্জ: জি এম সরফরাজ (মন্ত্রিপরিষদ বিভাগ)

৮. নরসিংদী: ইসরাত জাহান কেয়া (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়)

৯. মেহেরপুর: শিল্পী রানী রায় (সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়)

১০. লালমনিরহাট: রাশেদুল হক প্রধান (বিদ্যুৎ উন্নয়ন বিভাগ)

১১. বান্দরবান: সানিউল ফেরদৌস (ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প)

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট জেলাগুলোর বর্তমান জেলা প্রশাসকদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত করা হয়েছে।

মানবকণ্ঠ/আরআই