অনলাইন না অফলাইন, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসের চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান পদ্ধতি কেমন হবে—সরাসরি শ্রেণিকক্ষে (অফলাইন) নাকি ইন্টারনেটের মাধ্যমে (অনলাইন)—সে বিষয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।
রোববার (৫ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন মন্ত্রী। তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আগামী বৃহস্পতিবার এই সংক্রান্ত চূড়ান্ত ফয়সালা হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, বর্তমান পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের পড়ালেখার ধারাবাহিকতা বজায় রাখতে অনলাইন না কি অফলাইন ক্লাসের ওপর জোর দেওয়া হবে, তা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বেশ কিছুদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণার পরই বিষয়টি পরিষ্কার হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments