যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডস-এর গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সাইয়েদ মজিদ খাদেমি নিহত হয়েছেন।
ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতি অনুসারে, সোমবার ভোরে মার্কিন-জায়নবাদী শত্রুদের সন্ত্রাসী হামলায় খাদেমি নিহত হন।
এরআগে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ আইডিএফ-এর চিফ অফ স্টাফ ইয়াল জামিরের উদ্ধৃতি দিয়ে বলেন, গত রাতে তেহরানে আইআরজিসি-র গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, আইআরজিসি বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালাচ্ছে এবং ইসরায়েল তাদের নেতাদের হত্যা করছে।
কাটজ বলেন “আমরা তাদের এক এক করে খুঁজে বের করে নির্মূল করতে থাকব। আমি সতর্ক করে দিয়েছি যে, তারা যদি ইসরায়েলে বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানো অব্যাহত রাখে, তাহলে আমরা ইরানের জাতীয় অবকাঠামোর ক্ষতিসাধন ও তা ধ্বংস করে দেব,”।
প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইসরায়েল ইতোমধ্যে ইরানের ইস্পাত কারখানা ও পেট্রোকেমিক্যাল শিল্পের “মারাত্মক ক্ষতি” করেছে এবং সতর্ক করে দিয়েছেন যে আজ উভয় ক্ষেত্রেই আরও হামলা চালানো হবে।
“আমরা ইরানের জাতীয় অবকাঠামো চূর্ণ করা অব্যাহত রাখব এবং সন্ত্রাসী শাসনের ক্ষয় ও পতন ঘটাব, সেইসাথে সন্ত্রাস ছড়ানো এবং ইসরায়েল রাষ্ট্রের ওপর হামলা চালানোর তার সক্ষমতাও খর্ব করব,” কাটজ উপসংহারে বলেন।




Comments