যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের অর্থনৈতিক প্রভাব পড়েছে। ইরান শুরু থেকেই রণকৌশল হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ সম্পদ এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালিয়ে আসছে।
এই হামলার শঙ্কা ছড়িয়ে পড়ছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) দেশগুলোতে। সোমবার (৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
একই দিনে সংযুক্ত আরব আমিরাত জানায়, তাদের লক্ষ্য করে ১২টি ব্যালিস্টিক মিসাইল, ২টি ক্রুজ মিসাইল এবং ১৯টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইরানকে জবাবদিহির আওতায় আনতে এবং দ্রুত এই সংঘাতের সমাপ্তি চান। এই সংকটের একমাত্র সমাধান হলো নিয়মিত সংলাপ চালিয়ে যাওয়া, কোনো আক্রমণ নয়।
এদিকে সোমবার সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে জিসিসি দেশগুলোর উদ্বেগ আরো বেড়েছে।
নেতারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছেন এবং আশঙ্কা করছেন, আবারো হামলা হতে পারে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের ৬টি আরব দেশ নিয়ে গঠিত এই জিসিসি। সেগুলো হলো, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন।




Comments