Image description

‘অপারেশন রোয়ারিং লায়ন’ চলাকালীন ইরান ও তার মদদপুষ্ট শক্তিগুলোর ওপর ১৮,০০০-এরও বেশি বোমা ফেলেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।  

মিশনের অগ্রগতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আপডেটে বাহিনীটি জানিয়েছে, তারা ইরানে হামলা চালাতে ১,০০০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে এবং ৪,০০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর বিশেষ প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলের সরাসরি সামরিক অভিযানের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৪০ বিলিয়ন শেকেল (১২.৯ বিলিয়ন ডলার)। এই ব্যয়ের মূল ক্ষেত্রগুলো হলো: মারণাস্ত্র ও প্রযুক্তি: কয়েক হাজার নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র, ইন্টারসেপ্টর এবং গোলাবারুদের ব্যবহার।