সারাদেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। হঠাৎ করে হামের সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, শিশুদের মধ্যে জ্বর, শরীরে লালচে দানা বা র্যাশ, সর্দি-কাশি ও চোখ লাল হওয়ার মতো লক্ষণ দেখা দিলে সেটিকে গুরুত্বের সাথে নিতে হবে। বর্তমানে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের আইসোলেশনে রাখার পরামর্শ দিয়েছেন তারা।
গত একদিনে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাওয়া পরিস্থিতিকে বেশ জটিল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার এবং আক্রান্ত এলাকায় বিশেষ নজরদারির কথা ভাবছে স্বাস্থ্য বিভাগ।
মানবকণ্ঠ/আরআই




Comments