Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ক্যাম্পাসগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র প্রতিবাদে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।  

আজ বৃহস্পতিবার রাতে ১০টার দিকে শাহবাগ থানার সামনে থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পদক্ষিণ করে।     

এর আগে ছাত্রদল নেতাকর্মীরা সাদিক কায়েমের বিরুদ্ধে গুপ্ত রাজনীতি করার অভিযোগ তোলেন। অতীতে ছাত্রলীগের রাজনীতিতে তার জড়িত থাকার ঘটনা নিয়েও ক্ষোভ জানায় তারা।

এ সময় ‘সাদিক কায়েমের ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে না’ এমন স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।