সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দেওয়া ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VIP) মর্যাদার সময়সীমা ছয় মাস কমিয়ে দিয়েছে বর্তমান সরকার। এর ফলে তাঁর জন্য নির্ধারিত বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সুরক্ষার মেয়াদ এক বছরের পরিবর্তে এখন ছয় মাস কার্যকর থাকবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই দিন আগে, গত ১০ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে ড. ইউনূসকে এই বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লা পান্না স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতাবলে ড. ইউনূস দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে এসএসএফ নিরাপত্তা ও অন্যান্য সুবিধা পাবেন।
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হওয়ার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের দেড় বছরের শাসনকাল শেষ হয়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় আড়াই মাসের মাথায় এই সিদ্ধান্ত পরিবর্তন করা হলো। এখন থেকে ড. ইউনূসের জন্য বরাদ্দকৃত বিশেষ এই নিরাপত্তা সুবিধা দায়িত্ব হস্তান্তরের দিন থেকে পরবর্তী ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে।
মানবকণ্ঠ/আরআই




Comments