Image description

আন্তর্জাতিক সৌন্দর্য ও ব্যক্তিত্বভিত্তিক প্রতিযোগিতার মঞ্চে ইতিহাস গড়লেন বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর তমা রশিদ। থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ২০২৬’ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তিনি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।

এর আগে দেশীয় পর্যায়ে উপস্থাপনা ও সৃজনশীল কাজে নিজের দক্ষতার পরিচয় দিলেও, এবারই প্রথম আন্তর্জাতিক কোনো মঞ্চে লাল-সবুজের প্রতিনিধিত্ব করলেন তমা। তাঁর এই বিশাল সাফল্য বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত তমা রশিদ বলেন, “এই অর্জন কেবল আমার ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি বাংলাদেশের নারীদের আত্মবিশ্বাস ও সক্ষমতার জয়। আমি বিশ্বমঞ্চে আমাদের দেশের ইতিবাচক গল্পগুলো তুলে ধরার চেষ্টা করেছি। বিশেষ করে আমাদের ঐতিহ্যবাহী জামদানি শাড়ির মতো সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে পেরে আমি গর্বিত।”

শৈশব থেকেই সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রতি অনুরাগী তমা রশিদ বর্তমানে মিডিয়ায় একজন সুপরিচিত ব্যক্তিত্ব। বিশ্লেষকরা মনে করছেন, তমার এই আন্তর্জাতিক বিজয় দেশের নারীদের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে এবং আন্তর্জাতিক ফ্যাশন ও ব্যক্তিত্ব প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও সুসংহত করবে।

মানবকণ্ঠ/আরআই