Image description

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়েছে ইরান।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান জানিয়েছে তারা বর্তমানে ‘সংকটজনক অবস্থায়’ রয়েছে এবং দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার অনুরোধ করেছে। তার দাবি অনুযায়ী, ইরান এখন নিজেদের নেতৃত্ব পরিস্থিতি সমাধানের চেষ্টা করছে।

ট্রাম্প আরও বলেন, তিনি বিশ্বাস করেন ইরান তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে সক্ষম হবে। তবে এই দাবির বিষয়ে এখন পর্যন্ত ইরান বা যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের দাবি করা বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই না করা পর্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট, যার মাধ্যমে বৈশ্বিক তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। এই নৌপথে যেকোনও ধরনের অচলাবস্থা বিশ্ববাজারে জ্বালানির দামে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে।