পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে যখন ভারতের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত, ঠিক তখনই এক বিস্ফোরক মন্তব্যে শোরগোল পড়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন বলিউড কুইন ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। তবে এর পেছনে রয়েছে একটি বড় ‘শর্ত’।
বর্তমানে হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত বরাবরই তার ঠোঁটকাটা স্বভাব ও সাহসী মন্তব্যের জন্য আলোচিত। ‘বলিউড লাইফ’-এর বরাত দিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়েছে, কঙ্গনা বলেছেন— ‘রাহুল গান্ধী যদি বিজেপিতে যোগ দেন, তবে কালই আমি তাকে বিয়ে করতে রাজি আছি।’
এমন দাবি ছড়িয়ে পড়ার পর বিনোদন ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নেটিজেনদের একাংশ বিষয়টিকে রাজনৈতিক রসিকতা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ একে বিরোধী পক্ষকে খোঁচা দেওয়ার কৌশল হিসেবে বিবেচনা করছেন।
তবে কঙ্গনা রানাওয়াত প্রকৃতপক্ষে এমন কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন কি না, তার কোনো যাচাইকৃত প্রমাণ মেলেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভাইরাল হওয়া এই দাবিটি বিভ্রান্তিকর কিংবা মনগড়া হতে পারে। এমনকি কোনো ব্যঙ্গাত্মক পোস্ট থেকেও এই গুঞ্জনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভোটের লড়াইয়ের মাঝখানে কঙ্গনা ও রাহুলের নাম জড়িয়ে এমন রসালো ও বিতর্কিত খবরটি সত্য না মিথ্যা— তা নিয়ে ধোঁয়াশা থাকলেও নেটিজেনদের চর্চায় এটি এখন তুঙ্গে।
মানবকণ্ঠ/আরআই




Comments