তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে জয়ী ৫৪ শতাংশ বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। ২৩৪ প্রার্থীর মধ্যে ১২৬ বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ আছে। এর মধ্যে নবাগত দল হিসেবে ১০৮ আসন পাওয়া নবাগত দল তামিলগা ভেট্রি কাজাগামের ৪১ জন বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, যা সব দলের মধ্যে সর্বোচ্চ।
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এবং তামিলনাড়ু ইলেকশন ওয়াচের যৌথ উদ্যোগে এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
২৩ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ২৩৪ প্রার্থীর মধ্যে ২৩৩ জনের হলফনামা বিশ্লেষণ এই তথ্য পাওয়া যায়। খালি টিভিকে বিধায়ক টি অরুণকুমারের হলফনামাটি অস্পষ্ট হওয়ায় তা বিশ্লেষণ করা সম্ভব হয়নি।
গবেষণায় বলা হয়, ৫৬ বিধায়ক বা ২৪ শতাংশ এমএলের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অপরাধে জড়িত রয়েছে।
গবেষণায় গুরুতর ফৌজদারি অপরাধকে এমন অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। যেগুলোর সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর বা তার বেশি, যা জামিন অযোগ্য বলে বিবেচিত।
এই বিভাগের অন্তর্ভুক্ত অপরাধগুলো হলো হামলা, হত্যা, অপহরণ, ধর্ষণ, নারীর বিরুদ্ধে সহিংসতা এবং জনপ্রতিনিধিত্ব আইনে উল্লিখিত অপরাধসমূহ। এ ছাড়া রয়েছে দুর্নীতির মতো অপরাধ।
গবেষণায় দেখা গেছে, এক বিধায়কের বিরুদ্ধে খুনের অভিযোগ থাকলেও, ছয়জন হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত। এ ছাড়া নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধে অভিযুক্ত আছেন বিজয়ী দুই বিধায়ক।
দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, টিভিকের ৪১ বিধায়ক, অর্থাৎ বিজয়ী প্রার্থীদের ৩৮ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা বিচারাধীন। এর পরেই ছিল দ্রাবিড় মুন্নেত্রা কাজাগামের ৩৭ জন, অর্থাৎ ৬৩ শতাংশ এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগামের ৩৩ জন, অর্থাৎ ৭০ শতাংশ।




Comments