Image description

বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম প্রবীণ ও গুণী চিত্রগ্রাহক (ক্যামেরাম্যান) আব্দুল কাইয়ুম আর নেই। সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

আব্দুল কাইয়ুম ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের এক নিভৃতচারী কারিগর। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী চলচ্চিত্রের চিত্রগ্রহণের কাজ করেছেন। তার ক্যামেরার নিপুণ কারুকার্যে সেলুলয়েডের পর্দায় ফুটে উঠেছে অনেক স্মরণীয় দৃশ্য। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রযুক্তিগত ও শৈল্পিক বিকাশে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তার মৃত্যু সংবাদে চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সহকর্মী ও চিত্রপরিচালকরা শোক প্রকাশ করছেন। 

বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সংস্থাসহ বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।