Image description

আগামী ১৫ মে রংপুর সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এদিন তিনি বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন।

বুধবার (১৩ মে) জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, সফরকালে শফিকুর রহমান রংপুর মডেল কলেজ মিলনায়তনে উপজেলা/থানা আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন। এরপর তিনি রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য, জেলা/মহানগরী আমিরসহ স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন।

এরপর তিনি ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগরী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রংপুর জেলার নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন।

বিকেল সাড়ে ৪টায় রংপুর মহানগরীর উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

সফরে জামায়াত আমিরের সঙ্গে থাকবেন সংগঠনের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিমসহ আমন্ত্রিত স্থানীয় সংসদ সদস্যরা।