নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে কথা ( ৭) নামের এক শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এর আগে এই দুর্ঘটনায় শিশুটির বাবারও মর্মান্তিক মৃত্যু হয়। এ নিয়ে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই।
বুধবার (১৩ মে) রাতের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ শাওন বিন রহমান।
তিনি জানান, আজ সন্ধ্যা পৌনে সাতটার দিকে ৫২ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এ ঘটনায় একই পরিবারের আরো তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত রোববার ফতুল্লার গিরিধারা এলাকার একটি ৮ তলা ভবনের নিচতলায় ভোর ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে সবজি বিক্রেতা মো. কালাম, তার স্ত্রী সায়মা বেগম এবং তাদের তিন শিশু সন্তান—মুন্না, মুন্নি ও কথা গুরুতর দগ্ধ হয়েছিল।




Comments