Image description

ঢালিউডের জনপ্রিয় ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণি। রূপালী পর্দার কাজের চেয়েও ব্যক্তিগত জীবন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতির কারণে সারা বছরই খবরের শিরোনামে থাকেন তিনি। তবে এবার কোনো বিতর্ক নয়, ফুটবল নিয়ে নিজের অন্যরকম উম্মাদনা প্রকাশ করে আলোচনায় এলেন এই নায়িকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফুটবল জাদুকর লিওনেল মেসি এবং আর্জেন্টিনার প্রতি নিজের আকাশচুম্বী ভালোবাসার কথা অকপটে স্বীকার করেছেন পরীমণি। ফুটবলের প্রতি তার টান যে কতটা গভীর, তা পরীর কথাতেই স্পষ্ট হয়ে উঠেছে।

প্রিয় দল ও খেলোয়াড় প্রসঙ্গে পরীমণি বলেন, ‘আমি আজীবনের আর্জেন্টিনার সমর্থক। আমি মেসির ডাইহার্ড ফ্যান। বলতে পারেন, মেসির নাম শুনলেই আমার হার্টবিট বেড়ে যায়।’

মেসির খেলার প্রতি নিজের মুগ্ধতার কথা জানাতে গিয়ে এই চিত্রনায়িকা আরও যোগ করেন, ‘আই লাভ মেসি। আমি সারাজীবন আর্জেন্টিনার পক্ষেই থাকব।’ ফুটবল বিশ্বকাপের উন্মাদনা না থাকলেও প্রিয় তারকাকে নিয়ে পরীর এমন আবেগঘন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

মানবকণ্ঠ/আরআই