Image description

দুই দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বেইজিং বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বুধবার (২০ মে) পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক উদ্বেগের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

পুতিনের আগমনের আগে বেইজিংয়ে সফররত রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী ডেনিস মানতুরভের সঙ্গে আলোচনা করেন উপ-প্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং।

পলিটব্যুরো স্থায়ী কমিটির সদস্য ডিং বলেন, দ্বিপাক্ষিক বিনিয়োগ সহযোগিতায় ইতিবাচক গতি বজায় রাখতে দুই দেশ একসঙ্গে কাজ করছে।